বিএনপি নেতা নিয়ে উপজেলা আ’লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপি নেতা নিয়ে উপজেলা আ’লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি নেতা নিয়ে উপজেলা আ’লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
বিএনপি নেতা নিয়ে উপজেলা আ’লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

বিএনপি এক নেতাকে সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে এ নিয়ে বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ আগষ্ট) কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল নামে এক আইডি থেকে ওই ছবিটি ভাইরাল করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা এর র্তীব্র নিন্দা জানিয়ে তার নিজেস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়টি পোষ্ট ভাইরাল করে। তিনি তার একাধিক পোস্টে উল্লেখ্য করেন সু সংবাদ কালকে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন সে ব্যাক্তি নৌকায় ভোট দেয়নি সে কালকে গিয়েছেন কবর জিয়ারতে ধণ্যবাদ উপজেলা কমিটিকে। তিনি তার আইডি থেকে আরো একটি পোষ্ট ভাইরাল করেন তিনি ওই পোস্টে উল্লেখ্য করেন কমিটির বাহিরে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন ওরা নেতাদের বাপ লাগে। আওয়ামীলীগের উপর রাগ করো না। ছি ছি করে তাদের উপর যে নেতার কারনে শেখ হাসিনার আওয়ামীলীগ ধ্বংস হচ্ছে।

বিভিন্ন সূত্রে ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ধামগড় ইউনিয়নের কাজিবাড়ি এলাকার তাওলাদ হোসেন চিহিৃত বিএনপি নেতা। কিন্তু দুখের বিষয় বন্দর উপজেলা আওয়ামীলীগের কতিপয় কিছু নেতা ছত্র ছাঁয়ায় তাওলাদ রাতারাতি দল বদল করে ধামগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেয়। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বন্দর উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যাওয়া কথা । অথচ উপজেলা আওয়ামীলীগের কতিপয় কয়েকজন নেতা এ বিএনপি নেতাকে সেখানে নিয়ে গিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর চেষ্টা চালায়।

এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান জানান, আওয়ামীলীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে বাহিরে লোক থাকার প্রশ্নই উঠে না। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি। উল্লেখ্য, গত মঙ্গলবার বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.এম রশীদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..