আড়াইহাজারে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
আড়াইহাজারে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শফিকুল ইসলাম শফিক ও বাবুল হোসেন নামে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নামে আরও ২টি মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে এই মামলার আসামি করা হয়েছে।

বুধবার রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেছেন। এছাড়া এছাড়া বাবুল হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাদি হয়ে মামলা টি দায়ের করেন।

মামলায় আসামির তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে তাছলিমা আক্তার উল্লেখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী, দেবর জাহাঙ্গির, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা তার স্বামী, ভাসুর দেবরদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনসার আলীর হুকুমে বিবাদী রিফাত চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইয়াসিন তার স্বামীর মুখে গামছা দিয়ে বেঁধে রাখে। পরে সাধু এবং জমির মেম্বার ধারালো দা ও রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়।

মামলায় অন্য আসামীরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, ফেনী পৌরসভার সাবেক মেয়র মো. আলা উদ্দিন, ফকির আক্তারুজ্জামান, ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির মাশরিকুজ্জামান, আড়াইহাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, বাকীর, আব্দুল হাই, শব্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল, শামীম, কানা রশিদ, জুলহাস, সেলিম, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, বাহাউদ্দিন, আনসার আলী, রিফাত, বিল্লাল, সাদু, সোহাগ, ইয়াসিন, তফজিরুল রানু, কুতুব উদ্দিন, ইদ্রিস আলী, মো. রফিক, মো. জমির মেম্বার, হাতেম, মনচুর আলী, লিয়াকত আলী, সাদত আলী, রুস্তুম আলী, সুফিয়ান, ফারুক ও মাহাবুব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..