ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর এলাকায় ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে পরিচিত শুভ ও শিমুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তারা এলাকায় ফিরে এসে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াচর এলাকার বাসিন্দা জাকিরের ছেলে শুভ ও তার ছোট ভাই শিমুল অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এলাকাবাসীর ভাষ্যমতে, শুভ বর্তমানে একটি অপহরণ মামলায় কারাগারে রয়েছেন। তবে তার অনুসারীরা এলাকায় সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজের পেছনে বিভিন্ন সময় গভীর রাত পর্যন্ত কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হতে দেখা গেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এসব বৈঠকে এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ ও শিমুল দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তারা এলাকায় ফিরে এসে পুরোনো সহযোগীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..