জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র শুভেচ্ছা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র শুভেচ্ছা

আগামীকাল ১ মে থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। সাংবাদিকদের স্বার্থরক্ষায় দেশে চতুর্থ বারের মত এ সপ্তাহটির আয়োজনে তেমন কোন আয়োজন থাকছে না। সীমিত ও স্বল্প পরিসরে কেবল সপ্তাহটি উদযাপিত হবে বলে আয়োজক সংগঠন বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সপ্তাহটি উপলক্ষে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দেশবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দাবি ও অধিকার আদায়ে সক্রিয় থাকারও আহবান জানানো হয়। মহামারী করোনা থেকে মানুষকে মুক্তির জন্য সচেতনতামূলক সংবাদ প্রকাশের আহবান জানানো হয়।

আহমেদ আবু জাফর জানান, বিভিন্ন শ্রেনীপেশার বিভিন্ন দিবস ও সপ্তাহ রয়েছে। কিন্তু সাংবাদিকদের কোন সপ্তাহ নেই। বিএমএসএফ’র আয়োজনে বিগত ৪ বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গণমাধ্যম সপ্তাহের গুরুত্ব তুলে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

এছাড়া গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে মে মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচীও রাখা হয়েছে। বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ বিএমএসএফ’র সদস্য হতে চাইলে ফরম পূরণ পূর্বক সদস্যপদ গ্রহন করতে পারবেন।

এবছর চতুর্থবারের মত সপ্তাহটি উদযাপন হবে। দেশে চলমান মহামারী করোনা দূর্যোগের কারণে কোন আনুষ্ঠানিকতা থাকছে না। জেলা-উপজেলা শাখা সমূহের আয়োজনে সাংবাদিক-পত্রিকার হকার ও দুঃস্থ মানুষের মাঝে সাধ্যমত খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সচেতনতামূলক প্রচারণার জন্যও বলা হয়েছে।

জাতীয় গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের জন্য বিশেষ গুরুত্ববহন করে। সমাজের নানা শ্রেণীপেশার লোকজনের বিভিন্ন দিবস ও সপ্তাহ রয়েছে। ওই দিবস ও সপ্তাহের ইস্যুতে তারা নিজ পেশার অধিকার, দাবি ও মর্যাদার লড়াই করে থাকেন।

মূলত: বিএমএসএফ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন, পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার দাবীতে ১৪ দফা বাস্তবায়নে কাজ করছে। এই ১৪ দফাই সাংবাদিকদের পেটের ক্ষুধা, কর্মক্ষেত্রের নিরাপত্তা রক্ষার কবজ।

২০১৭ সাল থেকে প্রতিবছর ১ মে থেকে ৭ মে গনমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জেলা-উপজেলা থেকে বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে আসছে বিএমএসএফ।

বিগত বছরগুলোতে সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের শেষের দিন ৭ মে ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে জাতীয় সমাবেশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..