পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ফতুল্লা মডেল প্রেসক্লাবের মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ফতুল্লা মডেল প্রেসক্লাবের মানববন্ধন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ফতুল্লা মডেল প্রেসক্লাবের মানববন্ধন

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২০
পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ফতুল্লা মডেল প্রেসক্লাবের মানববন্ধন

নারায়ণগঞ্জের ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লা মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বুধবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতি বিলম্বে বন্ধ করে দেয়া ৫টি অনলাইন খুলে দেয়ার জন্য জোর দাবী জানান।

গত ১৪ মে থেকে নারায়ণগঞ্জে পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল যুগের চিন্তা, নিউজ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টুডে, প্রেস নারায়ণগঞ্জ ও সময় নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল ব্লক হয়ে যায়। অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের কোন রকম কারণ দর্শানো ছাড়াই পোর্টালগুলো বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মানববন্ধনের আহ্বান করেন ফতুল্লা মডেল প্রেস ক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করা কোন রাষ্ট্রের জন্য সুখকর নয়। বিভিন্ন সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পত্রিকার বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকদের থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। যা দুঃখজনক। এবার নারায়ণগঞ্জের ৫টি অনলাইন পোর্টাল ব্লক করে দেয়া হয়েছে। কি কারণে ৫টি নিউজ পোর্টাল বন্ধ করা হলো তার কোন কারণ কোন দফতর সংশ্লিষ্ট সম্পাদকদের জানাননি।

বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকদের উপর বিভিন্ন সময় স্টিম রোলার চালানো হয়েছে। অদৃশ্য হাতের ইশারায় বারবার জেলার সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরেছে অশুভ শক্তি। যদি অনতি বিলম্বে বন্ধ করে দেয়া ৫টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়া না যায় তাহলে নারায়ণগঞ্জের সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

সংগঠনের সভাপতি আনিছুজ্জামান অনুর সভাপতিত্বে মানববন্ধনে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন, সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, সাংগঠনিক সম্পাদক ও সময় নারায়ণগঞ্জের সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসিন আলম, সদস্য তুষার আহম্মেদ, সদস্য নাজমুল হোসেন আশিক, আব্দুল কাইয়ুম খান, দৈনিক শীতলক্ষার পত্রিকার সাংবাদিক কামাল আহম্মেদ, সাংবাদিক রাসেল আহম্মেদ, নারায়ণগঞ্জ টুডে’র স্টাফ রিপোর্টার লিজা আক্তার, সোনালী আক্তার, প্রেস নারায়ণগঞ্জের চিফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম, আজকের নারায়ণগঞ্জের সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনলাইন নিউজ পোর্টালের পাঠকদের মধ্যে মির্জা রনি, রাকিব, নবী হোসেন, আক্তার হোসেন, অর্জুন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোখলেসুর রহমান তোতা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..