কাজী সালাউদ্দিনের হাতেই দেশের ফুটবল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাজী সালাউদ্দিনের হাতেই দেশের ফুটবল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

কাজী সালাউদ্দিনের হাতেই দেশের ফুটবল

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
কাজী সালাউদ্দিনের হাতেই দেশের ফুটবল

এক পক্ষের আশা নীরব ভোট বিপ্লবের, দেশের ফুটবল নেতৃত্বে পরিবর্তনের; অন্যদিকে কাজী সালাউদ্দিনের প্রত্যাশা টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার। নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাফুফের প্রাক্তন সহ-সভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়। অসুস্থতার কথা বলে প্রথমে সরে দাঁড়ালেও গতকাল রাতে আবার নিজের প্রার্থিতার দাবি জানিয়েছেন বাদল রায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আরও দাঁড়িয়েছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম (মানিক)। শেষ পর্যন্ত টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। আজ বাফুফে নির্বাচনে ৯৪ ভোট পেয়ে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দেশের ফুটবলের অভিভাবক বনেছেন কাজী সালাউদ্দিন।

চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার পথে সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। তাঁর অন্য দুই প্রতিদ্বন্দ্বী বাদল ৪০ ও শফিকুল পেয়েছেন একটি। নির্বাচনে মোট ভোট ছিল ১৩৯টি। এর মধ্যে জেলা ও বিভাগের ভোট ছিল ৭২টি। মোট ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকেই জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সালাম মুর্শেদী। একই প্যানেল থেকে এসেছে তিনজন সহসভাপতিও।

২০১৬ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছিলেন সালাম মুর্শেদী। জাতীয় দলের সাবেক তারকা এই স্ট্রাইকারকে এবার ভোটের লড়াইয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সমন্বয় পরিষদের আরেক সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। মাঠের খেলায় আসলাম সালামের চেয়ে এগিয়ে থাকলেও ভোটের লড়াইয়ে জয়ী হয়েছেন সালাম মুর্শেদী। ৯১ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..