সাংবাদিক সমাজ জাতির বিবেক : ফরিদ আহম্মেদ লিটন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক সমাজ জাতির বিবেক : ফরিদ আহম্মেদ লিটন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাংবাদিক সমাজ জাতির বিবেক : ফরিদ আহম্মেদ লিটন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
সাংবাদিক সমাজ জাতির বিবেক : ফরিদ আহম্মেদ লিটন

ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেছেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতি নির্মূলে সাংবাদিকরা লেখনীর মাধম্যে যথেষ্ট ভূমিকা রাখেন। সুন্দর বাংলাদেশ গঠনে সকলের এগিয়ে আসা উচিত। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই পারবে এই দেশটাকে এগিয়ে নিতে। শুক্রবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের সম্পাদকীয় কার্যালয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের সম্পাদক মোঃ সেলিম মুন্সির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম।

নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক মোঃ আবদুল আলিম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের সহ-সম্পাদক মোঃ আবদুল খালেক টিপু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশির, নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের ফতুল্লা প্রতিনিধি শ্যামল পাঠান, চেঞ্জ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক মিন্টু পাল, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ আমানুল্লাহ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..