সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ

অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সাংবাদিক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মামলা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। এসময় তারা বলেন, সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। এসকল চিন্তাধারা থেকে বের হতে হবে এবং সাংবাদিকবান্ধব সমাজ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম রনি। আইনজীবী সমিতির পক্ষে সীমান্ত প্রধানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..