ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের জন্য ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির নির্মাণাধীন নিজস্ব মাদরাসা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সকল মৃত কবরবাসীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মোশারফ হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামাল হোসেন। ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম কুটুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য ফয়সাল হোসেন, উপদেষ্টা সদস্য আবু কালাম, বিএনপি নেতা নুরুল হক, কোষাধক্ষ্য নুরুল হক, সহ-সভাপতি কাজী শরিফ, মোঃ যতন, রাজু আহমেদ, রাজিব, রশিদ ভূঁইয়া সহ ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে আসছেন- বিনামূল্যে দাফন-কাফন করানো, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া, বিনামূল্যে পড়ানো ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা তাদের নিয়মিত কর্মসূচির অংশ।

তারা বলেন, “আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছি। রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব মনে করি। সমাজের সহযোগী মানুষরা পাশে এলে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..