রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

সিদ্বিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মানুষের সহযোগিতায় অর্গানাইজেশন অব পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)-এর উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে মিজমিজি পাইনাদী, তার মাকেট, সিদ্ধিরগঞ্জ পুল, হিরাজিলসহ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় ও.পি.এ’র প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত বলেন, “আমরা সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এই ইফতার বিতরণের আয়োজন করেছি। রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও ও.পি.এ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসজুড়ে সংগঠনটির পক্ষ থেকে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..