নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম বেপারীর ছেলে সহিদুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আঃ হামিদ খানের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারের পর পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম রেকর্ড (পিসিপিআর) যাচাই করে আসামীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...