ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক

ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ও জেলা তাঁতী লীগের সাবেক নেতা মোঃ ইরফান উদ্দিন ওরফে ইপুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লায় কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইরফান উদ্দিন ইপু ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার দারুস সালাম রোড সংলগ্ন বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবু আলম জানায়, গ্রেপ্তারকৃত ইপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..