খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমআ শহরের দেওভোগস্থ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা ছাড়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি গোটা দেশবাসীর মঙ্গলবার কামনা করা হয়।

এদিকে দোয়াপূর্ব এ সংক্ষিপ্ত আলোচনায় জাকির খান বলেন, আজকের এদিনে আমি আপনাদের সকলের কাছে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ্ তা’আলা তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ ও দীর্ঘজীবী করেন। কারণ, তার মত আপোষহীন নেত্রীর বর্তমান সময়ে বড় অভাব। তাই আল্লাহ্ তাকে সুস্থ-সবল রাখুক এ কামনা করি। পাশাপাশি আজ আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবো। আল্লাহ্ যেন তাকেও দুস্থ রাখে এবং দীর্ঘজীবী দান করে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সদস্য আওলাদ হোসেন, বাংলাদেশ হোসিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল রহমান টুলু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব সারোয়ার করিম, জিয়া পরিষদ মহানগর শাখার সদস্য সচিব মির্জা খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, বাংলাদেশ হোসিয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: নূর হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..