নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন

নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে লিংরাজ খানের বন্ধু মহল। তাদের এই উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলার ৫নং খেয়াঘাট মসজিদ সংলগ্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি সহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান, সম্রাট, দেওয়ান বাবু, মইনুল, তপন, অন্ত এবং মাসুদ। তারা সবাই মিলে নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের উপহার তুলে দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সবাই যেন ঈদের আনন্দে শামিল হতে পারে- এই চিন্তা থেকেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করে। তারা লিংরাজ খানের বন্ধু মহলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..