ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার

ঈদের দিন নারায়ণগঞ্জে গুলি করে পাভেল নামে এক যুবককে হত্যার ঘটনার মূল আসামী মায়সার আহমেদ বাবুকে (২৯) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (অপারেশন) মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের এই কর্মকর্তা জানান, রোজার ইদের দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল আসামী যে কিনা পাভেলকে গুলি করেছে তিনি পলাতক ছিলেন।

এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের জন্যে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বরিশালের সদর থানাধীন কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত ১নং আসামী মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেপ্তার করে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বাবু পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই নিয়ে হত্যার সঙ্গে জড়িত ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃত বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..