বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৭৭৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব কার্যালয় থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই ১ কেজি, পোলার চাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি ও দুধ ২০০ গ্রাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ আহম্মেদ নিজ হাতে এসব উপহার অসহায় মানুষের মাঝে পৌঁছে দেন।

এ সময় তিনি জানান, প্রতি বছরের মতো এবারও তার ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ৫৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। তিনি বলেন, “ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠা- আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয় বেশ কয়েকজন উপহারপ্রাপ্ত দুস্থ মানুষ ঈদ সামগ্রী হাতে পেয়ে তাদের অনুভূতি জানান। একজন বয়স্ক নারী বলেন, “আমরা দরিদ্র মানুষ। ঈদের আগে এই সাহায্য পেয়ে খুবই স্বস্তি পেয়েছি। পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো।”

আরেকজন দিনমজুর জানান, “চেয়ারম্যান সাহেব প্রতি বছরই আমাদের খোঁজ নেন। ঈদের সময়ে এই উপহার আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।”

হাজ্বী আব্দুর রশিদ আহম্মেদ আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..