পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা

পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত সড়ককে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের আওতা থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রবিবার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বার্ষিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় জেলা প্রশাসক রায়হান কবির জানান, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। সরকারি অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নিয়মিত নজরদারি করার আহ্বান জানান তিনি।

জেলার প্রত্যেক দপ্তরের কার্যক্রম সবসময় তদারকির মাধ্যমে রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ কেউ না পায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরের তদারকি ও জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..