ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন

নারায়ণগঞ্জ সদর উপজেলার রামারবাগ এলাকার বাসিন্দা ও সার্ভেয়ার মোঃ মনির মৃধা জমি দখল, সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি এবং ধারাবাহিক মিথ্যা মামলার অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার দেখাশোনাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এতে বাধা দেওয়ায় তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ডীয় মালিক মোসাঃ হাজী মনোয়ারা বেগম। তিনি আমমোক্তার হিসেবে সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মোঃ মনির মৃধাকে প্রদান করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বারবার হামলা, ভয়ভীতি ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

মনির মৃধার অভিযোগ, বিবাদী নাজমা বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে ফলজ গাছ কেটে ফেলা, নির্মাণসামগ্রী লুট, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তার পরিবারকেও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায়ায় বিবাদীপক্ষ এলাকায় প্রভাব বিস্তার করত এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জমি দখল, মাদক ব্যবসা ও নিরীহ মানুষকে হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। ওই সময় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ও ব্যানার ব্যবহার করে জমিতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হতো বলেও অভিযোগ করেন তিনি।

মনির মৃধা জানান, ২০২০ সালের ১১ জুন শ্রমিক নিয়ে জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করতে গেলে নাজমা বেগম ও তার সহযোগীরা দা, লাঠিসোঁটা ও রড নিয়ে হামলার উদ্দেশ্যে তেড়ে আসে। প্রাণভয়ে তিনি ও শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানায় জিডি নং-৩২৫ দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে জমিতে রাখা টিন, বাঁশ, দরজা-জানালাসহ বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নেওয়া হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সুযোগ নিয়ে তার বিরুদ্ধে ২০২০ সালে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৯(৯)২০। পরে আদালতে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় তিনি সহ আরও সাতজন বেকসুর খালাস পান।

অভিযোগে বলা হয়, এরপরও নাজমা বেগম থেমে থাকেননি। তিনি তার বাকপ্রতিবন্ধী স্বামীকে সামনে রেখে বিভিন্ন দপ্তর ও থানায় ধারাবাহিকভাবে নতুন নতুন অভিযোগ ও মামলা দায়ের করে আসছেন। ২০২৩ ও ২০২৪ সালেও একই ধরনের আরও দুটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আবারও তার জমিতে অবৈধ অনুপ্রবেশ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মনির মৃধা। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমার বৈধ সম্পত্তি রক্ষা করতে গিয়ে বারবার সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা দাবি করছি।”

এ বিষয়ে মনির মৃধা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..