বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চররাজাপুর লেক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় লেকটি পরিদর্শনে গিয়ে তিনি এর বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “এই লেকটি পূর্ব চররাজাপুর লেক নামে পরিচিত। এটি আরএস রেকর্ড অনুযায়ী খাস খতিয়ানের জমি। দীর্ঘদিন ধরে এটি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল, যা এখন উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) স্যারের নির্দেশনা রয়েছে, নারায়ণগঞ্জকে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ জেলায় রূপান্তর করতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই লেককে ঘিরে একটি পরিবেশবান্ধব ও জনবান্ধব এলাকা গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “লেকের চারপাশে গাছ লাগানো হবে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে, যেন সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারে। সকাল-বিকেল হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। আশা করছি, একদিন দূর-দূরান্ত থেকেও মানুষ একটু প্রশান্তি খুঁজে এখানে আসবে।”

লেক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদ, মোঃ আলমগীর হোসেন, কামাল প্রধান, ইব্রাহিম হোসেন ইবলমসহ বক্তাবলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগ বাস্তবায়িত হলে লেকটি শুধু পরিবেশ সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে নয়, বরং বিনোদন ও পারিবারিক সময় কাটানোর মনোরম স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..