সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, র‌্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধারসহ নিয়মিত অস্ত্র মামলায় সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবু (৩৩) গ্রেপ্তার হন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। একই আসামীকে ৪০ পিস ইয়াবাসহ পৃথক মাদক মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মোঃ নুরু মিয়া (৪৮), ২৫ পুরিয়া হেরোইনসহ মোঃ মুসা (৩৮), ২০ পিস ইয়াবাসহ মোঃ রনি (২৬) গ্রেপ্তার হন।

আরেক অভিযানে শিমুলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ মোঃ রাসেল মিয়া (২৩) ও মোঃ নাজিম উদ্দিন (২৭) গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, এর বাইরে পূর্বের একটি চুরি মামলায় তিনজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১০ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..