বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁস
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁস
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁস

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁস

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় বনাদরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অডিওটি ভাইরাল হয়।

অডিওতে শোনা গেছে, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম (ভূইয়া) হিরণকে বলতে শোনা যায়, তোমরা কি আমারে পাগল মনে করছো, নাকি আমি ছাগল, নাকি কচুরী? যেদিকেই ভাটা যায় সেদিকেই তোমরা আমাকে পাগলের লাগান বেচা কিনা করবা? তোমারে আমি আজ সকালে ১ লাখ টাকা নিয়ে আসার কথা বলছি।

কিন্তু তুমি আসলা না, বললা তোমার কাছে টাকা নাই। আমার কিন্তু মাথা গরম হইলে তোর বাবারে বেড় কইরা টাকা নিমু। তোর কাছ থেকে আর টাকা নিতাম না। তুই আমারে কেন বলছিস ১ লাখ টাকা দিবি? তুই সকালে বেশি কথা না বইলা টাকা নিয়া আয়। না হইলে তোর গাড়ি আমার কাছে বন্ধক রাখ। আমার বেশি কথা বলতে ইচ্ছা করতাছে না। তুই সকালে সুন্দর মতো টাকা নিয়া আয়।

পরে তোর বাবার থেকে বেড় কইরা পরে টাকা নিমু। তুই ম্যানেজ কইরা ১ লাখ নিয়া আয়। তোর হিসাব শেষ পরে তোর বাবার থেকে আমি টাকা নিমু।’ পরে হিরণের কাছ ফোন নিয়ে আরেকজনকে বলেন, তুই কালকে ১ লাখ টাকা নিয়া আয়। বাকিটা ভাইয়ে দেখতাছে। তোরে তো আল্লাহ কম দেয় নাই। সকাল ৮টা বা ৯টার দিকে টাকা রেডি রাখিস আমি আইসা নিয়া যামুনে।

এভাবেই অডিও রেকর্ডিংয়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার সফুরউদ্দিনের ছেলেকে হুঙ্কার ও ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন। সফুরউদ্দিন মেম্বার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি। তিনি দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ নেতা সফুরউদ্দিনের পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। এবং আসামিকে জামিনে বের করে আনবে।

এছাড়াও হিরন মামলা থেকে নাম বাদ দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা ও ঘর বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ইট-ভাটা নিয়ন্ত্রণ।

মদনপুর বাস স্ট্যান্ড, ফুটপাত, বাস কাউন্টার, গার্মেন্টসের ঝুট, বিভিন্ন সমবায় সমিতি, রাস্তাসহ বিভিন্ন টেন্ডার, জমি দখলসহ বহু অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকলে ও মহানগর বিএনপির তার বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

তবে টাকা চাওয়ার অডিও রেকর্ডটির বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ জানান, আমি কিসের টাকা চাইছি, আমি কোন টাকা চাইনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..