নারায়ণগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

নারায়ণগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
নারায়ণগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাত ৪টা ১০ মিনিটে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মিরাজ হোসেন মুন্না (২২) পিতা মৃত আলী মর্তুজা, মোঃ মাঈন উদ্দিন (২৭) পিতা মোঃ রবিউল ও মোঃ রাকিব (২০) পিতা কবির আহম্মদ।

র‍্যাব জানায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

তারা একটি সংগঠিত চক্রের মাধ্যমে নিয়মিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..