শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার

গত বছর ৫ আগষ্টে শেখ হাসিনা দেশত্যাগের পর সারাদেশেই অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়। দেশের প্রতিটি জেলাতেই অনেক ন্যাক্কারজনক ঘটনা হয়েছিলো। কয়েকটি জেলাতে কারাগার ভাংচুর করে সাজাপ্রাপ্ত আসামীরা জেল থেকে পালিয়ে যাওয়ার মত ঘটনার জন্ম হয়েছিলো। সেই শেরপুর কারাগারের দেয়াল ভেঙ্গে প্রায় ৫ শতাধিক কয়েদি পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া এক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় থানাধীন পুর্ব শিয়াচর লালখা তক্কারমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম শিয়াচর লালখা এলাকার আলী হোসেন বেপারীর ছেলে।

আটকের সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সনজিব জোয়াদ্দার বলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম স্যারের নির্দেশে আমি এবং সঙ্গীয় কনষ্টেবল আবুল হোসেন ও ওমর ফারুক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলখানা থেকে পালিয়ে আসা পলাতক আরিফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, উক্ত আসামী গ্রেফতার অবস্থায় শেরপুর জেলা কারাগারে ছিল যার হাজতী নম্বর-২০৬৬/২২। আসামী গত ইং-০৫/০৮/২০২৪ তারিখ বিকাল ৪ টায় শেরপুর জেলা কারাগার হইতে পলায়ন করে। অদ্য তারিখে গোপন সংবাদের মাধ্যমে তক্কার মাঠ এলাকা হইতে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..