সাংবাদিক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সাংবাদিক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সাংবাদিক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের বড় ভাই আলম হোসেন হানিফ (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ নভেম্বর)এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সুজনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলম হোসেন হানিফ (৫৩) শুক্রবার সকালে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছু দিন যাবত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।

বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাপা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..