নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা। মোট সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর ও বাইরে মিলিয়ে প্রায় ১৩ হাজার ফোর্স মোতায়েন করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন। নারায়ণগঞ্জ-১, ২, ৩, ৪ ও ৫ এই পাঁচটি আসনের ভোটকেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে ১১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৫টি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে ২১০টির মধ্যে ১৪৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনে ৭২টি, নারায়ণগঞ্জ-৪ আসনে ৭৩টি এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

মঙ্গলবার চাষাঢ়ায় এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ এর পুলিশ সুপার মো. আব্দুর রশিদ বলেন, র‍্যাব সারাদেশের মতো নারায়ণগঞ্জেও সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, সবগুলো ভোটকেন্দ্রেই র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন এবং নির্বাচন শেষে পরবর্তী দুই দিনও তারা মাঠে কাজ করবেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, নির্বাচনে জেলা পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৮১টি মোবাইল টিম, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, পাঁচটি আসনের কেন্দ্রগুলোতে মোট প্রায় ১৩ হাজার ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়া জেলার চারটি আসনে ৪২ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোরতা বজায় রাখা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..