সুজন’র জেলা কমিটিতে সভাপতি জুয়েল, সম্পাদক আশু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সুজন’র জেলা কমিটিতে সভাপতি জুয়েল, সম্পাদক আশু
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

সুজন’র জেলা কমিটিতে সভাপতি জুয়েল, সম্পাদক আশু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সুজন’র জেলা কমিটিতে সভাপতি জুয়েল, সম্পাদক আশু

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ধীমান সাহা জুয়েলকে সভাপতি এবং আশরাফুল হক আশুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। (সুজন)-এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান নবগঠিত জেলা কমিটি ঘোষণা করেন।

এর আগে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল। পরবর্তীতে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ও সাবেক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির।

নবনির্বাচিত সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, “সুজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, জাতীয় শুদ্ধাচার এবং সমাজের সমস্যা সমাধানে কাজ করে আসছে। আমাদের নানান উদ্যোগ ও পরামর্শের ফলে বিভিন্ন সেক্টরে ইতিবাচক পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের কল্যাণে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ-সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার-সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক (রিংকু), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মো. সেলিম ভুঁইয়া, অ্যাডভোকেট তানহা রহমান, জিল্লুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, মো. আল আমিন আলী, জহিরুল ইসলামন বিদ্যুৎ, মো. নজরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট নয়নী রানী সাহা, শাহ আলম ভুঁইয়া, পারভেজ শরীফ ও মজিবুর রহমান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সুজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..