অন্তরা মাহিন এর কবিতা : ধর্ষিতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অন্তরা মাহিন এর কবিতা : ধর্ষিতা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

অন্তরা মাহিন এর কবিতা : ধর্ষিতা

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
অন্তরা মাহিন এর কবিতা : ধর্ষিতা

ধর্ষিতা
অন্তরা মাহিন
————–

লজ্জিত আজ এই আমি
ভালোবাসি তোমায় বাংলা,
আজ নারী ধূলায় লুটে
ধর্ষক দেয় হামলা।

জ্ঞানী আমি মানুষ গড়ি
বিদ্যালয়ে দেই পাঠ,
লোক আড়ালে দেই কু-দৃষ্টি
ধর্ষক আমার জাত।

রাজনৈতিক নেতা আমি
ক্ষমতার নেই শেষ,
বখাটের হাতে জিম্মি করে
হাতের মুঠোয় দেশ।

ধর্ষক যখন ছাত্রনেতা
মুখোশে ঢাকে মুখ,
পথের কোনে ধর্ষিতা নারী
কেঁদে ভাসায় বুক।

বিবস্ত্র হয় গৃহবধূ
প্রকাশ্যে দেখে জনতা!
প্রশাসন যেন হাতের পুতুল
ভুলে গেছে সব মানবতা।

সাত বছরের ছোট্ট শিশু
পায়নি সেও রেহাই,
প্রান বাচাতে চোখের জলে
দিয়েছে কত দোহাই!

ধর্ষক যখন আলেম সাজে
লজ্জা কোথায় রাখি,
বরবরতার এই সমাজে
আর কি আছে বাকি?

এই সমাজে ধর্ষিতা নারী
লাঞ্চিত হয় বারবার,
সমাজের ভয়ে ভীত নারী
কে নেবে তার দায়ভার?

নিরাপদ নয় কোথাও নারী
হোক সে নিজের বাড়ি,
আমি কন্যা, আমি মা
দাওনা আমায় ছাড়ি!

এই আমার সোনার বাংলা
স্বাধীন বাংলাদেশ?
ধিক্কার জানাই এই সমাজকে
দেখুক বিশ্বদেশ!


নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..