অন্তরা মাহিন এর কবিতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অন্তরা মাহিন এর কবিতা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা

অন্তরা মাহিন এর কবিতা

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
অন্তরা মাহিন এর কবিতা

গড়তে হবে আবার
অন্তরা মাহিন

———————–

ছোট্ট একটা দেশের গল্প
শুনেছি অনেক আগে,
সেই দেশটা অর্জিত হয়
লক্ষ প্রাণের ত্যাগে।

হাজার নারীর লাঞ্চনা
মায়ের শূন্য কোল,
মৃত্যুকালে তবুও বাবা
ছাড়েনি মাতৃবোল।

এমনি করে সোনার বাংলা
গড়ল শহীদ ভাই,
এখন দেখি বাস্তবে তার
কোন রূপ-ই নাই !

মারামারি রাহাজানি
সন্ত্রাস করে রাজ,
নষ্ট সবার রাতের ঘুম
বন্ধ সকল কাজ।

রাজনীতির গরম হাওয়া
করছে বাতাস ভারী,
দলে থাকা বখাটের কাছে
লাঞ্চিত হয় নারী।

শিউরে ওঠে শরীর আমার
থরথরে কাপে বুক!
জঙ্গি হামলায় হারিয়ে গেছে
হাজার জনের সুখ।

এই কি ছিল শহীদের সপ্ন?
এই কি গাজীর আশা?
হারিয়ে যাচ্ছে সংসকৃতি
হারাচ্ছে বাংলা ভাষা।

দেশজুড়ে দুর্নীতি
ন্যায় হারাচ্ছে আস্থা,
আইন বিভাগের কার্যকলাপ
আজকাল বড়ই সস্তা।

দিন বদলের পালা এবার
রুখতে হবে সবার,
মায়ের স্বপ্ন সোনার বাংলা
গড়তে হবে আবার।

আজ থেকে শপথ নিলাম
ন্যায় বিচারের জন্য,
আর কাউকে হতে দেবনা
সন্ত্রাসীদের পণ্য।


নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..