অপসারিত মেয়র আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অপসারিত মেয়র আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অপসারিত মেয়র আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
অপসারিত মেয়র আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে জানান দুদকের একজন আইজীবী।

দুদুকের পক্ষে আবেদন করেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। গত ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ১০ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

আবেদনে দুদক বলে, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ডা. সেলিনা হায়াৎ আইভী, সাবেক মেয়র, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়নগঞ্জ পিতা: মৃত আলী আহাম্মদ চুনকা, সাং- ২০৬ পশ্চিম দেওয়াভোগ, খানা: ফতুল্লা, জেলা: নারায়নগঞ্জ এর দেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করা হলো।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সূত্র জানায়, দরখাস্তটি শুনানী হয়। দাখিলী কাগজপত্রসহ দরখাস্ত পর্যালোচনা করা হয়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্তখানা মঞ্জুরযোগ্য বিবেচিত হওয়ায় উহা মঞ্জুর করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক অনুসন্ধানকারী কর্মকর্তার প্রার্থীত মতে দরখাস্তে বর্ণিত ১ (এক) জন ব্যক্তির (ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সাবেক মেয়র, নাসিক) বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। সেই সাথে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

দরখাস্তের ফটোকপিসহ অগ্র আদেশের অনুলিপি সচিব, দুর্নীতি দমন, কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা; পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন), দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা, বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন- প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকা: অনুসন্ধানকারী কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হল।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে সাবেক মেয়র আইভীর দুই ভাই আলী রেজী রিপন ও আহম্মদ আলী রেজা উজ্জ্বলের বিরুদ্ধে।

এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলায় সাততলা বিশিষ্ট একটি বিশাল বাড়ি, নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্তবিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে।

উক্ত সম্পদ ও দুর্নীতি ব্যতীত সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি ও তার নিকট আত্মীয়দের নামে থাকা সম্পদের অনুসন্ধান করবে সংস্থাটি।

সূত্রটি আরও বলছে, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ করা হয়। আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে নারায়ণগঞ্জে রয়েছে চার-পাঁচটি ফ্ল্যাট।

এ ছাড়া সাবেক মেয়র আইভীর ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জে বরফকল ও পানির কল এলাকায় দুটি ফ্ল্যাট রয়েছে।

এছাড়াও আরও অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..