অপ-সাংবাদিকতা প্রতিরোধে ফতুল্লায় সাংবাদিকদের শপথ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অপ-সাংবাদিকতা প্রতিরোধে ফতুল্লায় সাংবাদিকদের শপথ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

অপ-সাংবাদিকতা প্রতিরোধে ফতুল্লায় সাংবাদিকদের শপথ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
অপ-সাংবাদিকতা প্রতিরোধে ফতুল্লায় সাংবাদিকদের শপথ

অপ-সাংবাদিকতা প্রতিরোধের শপথ নিলেন ফতুল্লার সাংবাদিকেরা। রবিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে পেশাদার সাংবাদিকেরা এ শপথ নেন।

এসময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, আমরা ভিন্ন মতের,ভিন্ন পথের হতে পারি। কিন্তু, পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা সবাই একপথের একমতের। এই মহান পেশার সম্মান অক্ষুন রাখতে এবং অপ সাংবাদিকতা প্রতিরোধে আমাদের সবাইকে আজ শপথ নিতে হবে।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, ফতুল্লার সাংবাদিকেরা সব সময় ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান বলেন, আমি ভিন্ন সংগঠনের হলেও আমরা সব সময়ই ঐক্যবদ্ধ ছিলাম। পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান,সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল, ফতুল্লা প্রেসক্লাবে সাংস্কৃতিক সম্পাদক পম আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিকা মনি, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, কার্যকরী সদস্য মোঃ সেলিম, রাকিব চৌধুরী শিশির, মনির হোসন, দুলাল আহমেদ, মুন্না, সেলিম হোসেন, জসিম, সোহেল রানা, আরিফ হোসেন, সজিব ও জুয়েল চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..