আজিজুল গংদের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন, থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আজিজুল গংদের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন, থানায় অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

আজিজুল গংদের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
আজিজুল গংদের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন, থানায় অভিযোগ

ফতুল্লা সংবাদদাতা : ‘চাঁদামুক্ত সড়ক চাই’ এই স্লোগানকে সামনে রেখে আজিজুল গংদের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে অটোরিক্সা-ইজিবাইকের মালিক ও চালকরা। রবিবার ৬ অক্টোবর সকাল ১১টায় ফতুল্লা থানার সামনে অটো মালিক শ্রমিক শ্রমজীবি সমবায় লিঃ (রেজি নং- ০০১৪) এর ব্যানারে এ মানববন্ধন করে। মানববন্ধনের পরে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজিবাইক এর সকল মালিকের পক্ষে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে আজিজুল সহ ১১জনকে বিবাদী করে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের সিংহাম খ্যাত পুলিশ সুপার থাকার পরও এই আজিজুল গংরা সড়কে চাঁদাবাজি করে। যা খুবই দুঃখজনক। ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক চালাতে হলে তাদের কাছ থেকে ৬৫০০ টাকা মূল্যের টোকেন নিতে হবে। নয়তো আমাদের ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে থাকে। এই প্রস্তাবে রাজি না হলেও আমাদের উপর হামলা ও অটোরিক্সা ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। আমরা এই সকল চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানাই। এই আজিজুল গংদের এমন শাস্তি হওয়া যাতে করে সড়কে আর কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, গরীবের হক ছিনিয়ে নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু এই চাঁদাবাজ আজিজুল দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইকে চাঁদাবাজি করে আসছে। আমরা বিগত সময়ে বিভিন্ন নেতাকর্মীর নিকট ও থানায় অভিযোগ করেও এই চাঁদা থেকে রেহাই পাইনি। এসপি সাহেবের সাহসী কার্যক্রম দেখে আমরাও নিজেদের মধ্যে সাহস-ভরসা পেয়েছি। তাই সিংহাম খ্যাত এসপি সাহেবের নিকট আমাদের অনুরোধ আপনি দয়া করে আমাদের চাঁদাবাজ আজিজুল গংদের চাঁদাবাজি থেকে মুক্তি দিন। যদি চাঁদাবাজ আজিজুল গংদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া তাহলে অনশন-ধর্মঘটের ডাক দিবো।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াৎ হোসেন বলেন, সড়কে চাঁদাবাজি করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করে এর সাথে যারা যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় নিয়ে আসবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..