আড়াইহাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ দোকানীকে জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ দোকানীকে জরিমানা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ দোকানীকে জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
আড়াইহাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ দোকানীকে জরিমানা

আড়াইহাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৩ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান আড়াইহাজার সদর বাজারের অভিযান পরিচালনাকালে এই অর্থদন্ড প্রদান করেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। সেই অভিযোগের কারণে আড়াইহাজার পৌর বাজারের আওলাদের মুদি দোকানে ১ হাজার টাকা, সজিবের মুরগীর দোকানকে ৫শ টাকা এবং আমজাদের সবজির দোকানকে ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই সময় আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বিভিন্ন দোকানের মালিককে মূল্যতালিকা টানানোর জন্য সতর্ক করেন। সেই সাথে ভোক্তা অধিকার আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..