২৬ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
২৬ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

২৬ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
২৬ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় ঢাকার আশুলিয়া থেকে ২৬ বছর ধরে পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত জহিরুলকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..