আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ব্র্যাকের ‘শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি’ শীর্ষক এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলবে।

প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ ও নিরাপদ চলাচলের জন্য ঝুঁকি বিশ্লেষণ করে ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, GBV প্রতিরোধে একশন প্ল্যান, যুব ফোরাম গঠনসহ নানা উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে আলোচনায়।

সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোদাচ্ছেরুল হক , ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারী।

ওরিয়েন্টেশন সভা সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্প কর্মকর্তা মোদাচ্ছেরুল হক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..