আড়াইহাজারে গরুবোঝাই নছিমন উল্টে কিশোর নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে গরুবোঝাই নছিমন উল্টে কিশোর নিহত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে গরুবোঝাই নছিমন উল্টে কিশোর নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
আড়াইহাজারে গরুবোঝাই নছিমন উল্টে কিশোর নিহত

আড়াইহাজারে গরুবোঝাই একটি নছিমন উল্টে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা বিশনন্দী সড়কের বগাদী কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের নুরু মিয়ার ছেলে এবং খাসেরকান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়লালের সঙ্গে থেকে শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভুলতা থেকে নম্বর ও অনুমোদনবিহীন একটি নছিমন দিয়ে আব্দুল্লাহ মালিকের সঙ্গে গরু নিয়ে খাসেরকান্দী যাচ্ছিল। এ সময় বগাদী কল্যান্দীর মোড়ে গাড়িটি ঘুরাতে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় একটি গরুও মারা যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..