আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলা ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ‘যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে’। অপরদিকে, নিহতের স্বামীর পরিবারের দাবি ‘অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয়’। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন মিয়াকে (২৮) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুমন মিয়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত গৃহবধূর নাম জিদনী আক্তার(২৩)। সে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি গ্রামের মৃত. সিরাজ মিয়ার মেয়ে। তার স্বামী সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, প্রায় দেড় বছর প্রেমঘটিত সম্পর্কের পর তাদের বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। তাদের পরিবার দাবি করেছে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানায়, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত এই ঘটনায় পরিবারের অভিযোগে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..