আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ২
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ সদস্য আহত হয়েছেন। শনিবার (২২ জুন) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী কাঠালতলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই আবু ছাঈদ (৩০) ও তার পিতা সেরে আলী। আহতদের মধ্যে আবু ছাঈদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সেরে আলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রবিবার (২৩ জুন ) সকালে ১৫ জনকে আসামি করে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আহত আবু ছাঈদের ভাই ইলিয়াছ (৩৮)।

তিনি জানান, তার ভাই আবু ছাঈদ বিশনন্দী বাজারে মুদি মনিহারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন তার বাবাকে নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু আচমকা পূর্ব শক্রতার জের ধরে একই গ্রামের সগির মোল্লা, রতন , ফারুক মোল্লা, সুমন, ডিস আলী , খোকন মেম্বার, খোরশেদ , ফাহিম ,ইমন ইকবাল এবাদুল. আলাউদ্দিনসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন মিলে বিশনন্দী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সামনে আবু ছাঈদের উপর হামলা চালায়। হামলায় আবু ছাঈদ গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। রক্ষা করতে বাবা এগিয়ে এলে তাকেও এলোপাথারি পিটিয়ে জখম করা হয়। এরপর ভাই ও বাবার চিৎকারে আশোপাশের লোকজন এগিয়ে এলে আবু ছাঈদের সাথে থাকা দোকানের ৭০ হাজার টাকা লুট করে, হত্যা করে লাশ গুম করবে হুমকি দিয়ে তারা চলে যায়। পরে লোকজন বাড়িতে খবর দিলে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে অবস্থা আসংঙ্কাজনক বিদায় ঢাকা হাসপাতালে নেয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..