আড়াইহাজারে বিএনপির নেতার নেতৃত্বে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে বিএনপির নেতার নেতৃত্বে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে বিএনপির নেতার নেতৃত্বে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
আড়াইহাজারে বিএনপির নেতার নেতৃত্বে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে লীজকৃত সম্পত্তিতে থাকা বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত ২টার দিকে উপজেলা সদরের মডেলপাড়া এলাকায়।

ভুক্তভোগি ইমরানা আক্তার জানান, একটি সরকারী সম্পত্তি ভিপি (কেস নং- ১৫/৭৭) এর মূলে তার বাবা তোফাজ্জল হোসেন ভোগ দখল করতেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র এবং দুই কন্যা উক্ত সম্পত্তির লিজ নিজেদের নামে নবায়ন করে এক কন্যা ইমরানা আক্তার পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ী নির্মাণ করে ১২/১৪ বছর যাবত বসবাস করছেন।

তিনি আরো জানান, ৫ আগষ্ট পট পরিবর্তনের পর থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা আলী আজগর (সাবেক এমপি আঙ্গুর গ্রুপের নেতা) জোর পূর্বক জবদখলের মাধ্যমে ইমরানাকে উক্ত সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা এবং হুমকী ধমকী প্রদর্শণ করে আসছিল। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমাও চলমান এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ও রয়েছে বলে ভুক্তভোগী ইমরানা জানান। শনিবার দিবাগত রাত ২টার দিকে আলী আজগর ও তার ছেলে মুন্না অপরাপর লোকজন নিয়ে গিয়ে ইমরানার দুটি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়।

ইমরানা আরো জানান, ঘটনার সময় আমি আমার শিশু পুত্র তাসিম (৮) কে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে থানার আশ্রয় নেই এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এর সাথে যোগাযোগ ও তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..