আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজি ও জবর দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে বালিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। আটক সাইফুল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।

বালিয়াপাড়া এলাকার ভূক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সাইফুল ইসলাম নেতৃত্বে ও পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার লোকজনের সহযোগিতায় বালিয়াপাড়া এলাকায় তা-ব চালানো হয়েছে। বালিয়াপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে হামলা করে লুটপাট করে।

একই বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন ও জাকির হোসেন দোকানে হামলা চালিয়ে গ্যাস ভর্তি সিলিণ্ডার লুটে নেয়। এছাড়াও ওই এলাকায় সাবেক ইউপি সদস্য আবু সিদ্দীক ভূইয়া, হাসান মিয়া, দেলোয়ার হোসেন, রাজু মিয়া, হালিম হাসান, হুমায়ুন কবিরসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

তারা বালিয়াপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে চাঁদা দাবি করে আসছিলো। বেশ কয়েকজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদাও নিয়েছে। সেনা ক্যাম্পে ভূক্তভোগীরা তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করেন। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ও তার ভাই সোহেল মিয়া যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচর্জা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..