আড়াইহাজারে সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত দুই ব্যক্তি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত দুই ব্যক্তি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত দুই ব্যক্তি

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
আড়াইহাজারে সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত দুই ব্যক্তি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুস্থ হয়েছেন করোনা ভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত দুই ব্যক্তি। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দাশ গুপ্ত জানান, আক্রান্ত মাকসুদা বেগম (৩০)। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি ৮ এপ্রিল প্রথম এই উপজেলায় (কোভিড-১৯)-এ আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন। অপরজন হানিফ (৬৫)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে।তিনি ঢাকার মাদারটেক এলাকায় বসবাস করতেন। যে কোনো সময় তারা দুই জনই বাড়ি ফিরবেন। তারা সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, এই উপজেলায় এক শিশুসহ আরো ৯ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে এখনো আইসোলেশনে রয়েছেন। এরা হলেন দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে রেজাউল (৩৫)। ব্যবসায়ীক কাজে তিনি ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় যাতায়ত করতেন। তার স্ত্রী মুক্তা আক্তার (২৬) ও মা আয়েশা (৬০)। একই এলাকার আবদুর রহমান ছেলে মেহের আলী (৫৭)। রানা (২২)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। হানিফের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। নার্গিস আক্তার (২৮)। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়িসৎভান্দি এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার খোকনের স্ত্রী। তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। অসুস্থ্যতা নিয়ে তিনি বাবার বাড়ি আড়াইহাজারে আসেন। কবির (৬০)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে। তিনি স্থানীয় মসজিদে যাতায়ত করতেন। ধারণা করা হচ্ছে তিনি মসজিদে আসা তাবলীগ জামায়াতের সদস্যদের সংম্পর্শে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..