আড়াইহাজারে ৭ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে ৭ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে ৭ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
আড়াইহাজারে ৭ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারিয়া আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মারিয়া ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় কবি নজরুল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী ছিলেন। তার মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে দুপুরে তার নিজ বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিবার জানান, তাকে ঘরে রেখে তার মা বাহিরে গেলে কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে লাগানো। দরজা খুলতে না পেরে চিৎকার চেঁচামেচি করলে তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে ভিতর গিয়ে দেখতে পান লাশ ঘরের আঁড়ার সাথে ঝুলছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে ওসি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..