আড়াইহাজার থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজার থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজার থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
আড়াইহাজার থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

গত ৫ আগষ্ট সরকার পতন এর দিনে জনরোষে আড়াইহাজার থানায় অগ্নি সংযোগে ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ধ্বংসস্তুুপ পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

গতকাল দুপুরে তিনি থানা পরিদর্শণে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।

এসময় পুলিশ সুপার থানা ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মালামাল ও ওসির বাস-ভবনসহ পুলিশ সদস্যদের থাকার সরকারী কোয়ার্টার ও থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্থ মূল ভবনগুলো পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) চাই লাউ মার্মা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্থ থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুণরায় আগের মত দায়িত্বে ও কর্ম নিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করাই আমার এ পরিদর্শণের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, যারা থানা ভবনকে ক্ষতিগ্রস্থ করে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি লুটপাট করেছেন তাদের বিষয়ে যে মামলা হয়েছে ওই মামলায় তদন্ত করে দোষীদেরকে চি‎হ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..