জমকালো আয়োজনের মধ্য দিয়ে আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ সিজন-১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রাসেল পার্ক মাঠে আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ সিজন-১ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগের উদ্যোক্তা হিসেবে গাজী সালাউদ্দিন, ইভান, ইথার ও জিতু।
প্রিমিয়ার লিগ সিজন-১ বেজভিত্তিক খেলায় অংশগ্রহণ করে ১৯৯৪, ৯৫, ৯৬, ৯৯, ২০০০, ২০০১, ২০০৩, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬-২০১৮ এবং ২০২১ সালের ব্যাচ। প্রিমিয়ার লিগ সিজন-১ এর উদ্বোধনী খেলায় ১৯৯৪ ব্যাচকে হারিয়ে ৯ উইকেটে জয়ী হয় আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ৯৯ স্ট্রাইকার।
আপনার মন্তব্য প্রদান করুন...