আবারো কাশীপুরের শান্তিনগরে অশান্তি!!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আবারো কাশীপুরের শান্তিনগরে অশান্তি!!
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

আবারো কাশীপুরের শান্তিনগরে অশান্তি!!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
আবারো কাশীপুরের শান্তিনগরে অশান্তি!!

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানাধীন কাশীপুর শান্তিনগর এলাকায় আবারো অশান্তি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট করলেও পুলিশের নীরব ভূমিকায় স্থানীয়রা অশান্তিতে রয়েছেন।

গত কয়েক মাস আগে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে স্থানীয়রা মানববন্ধন করার কিছুদিন পর্যন্ত এলাকায় শান্তি ফিরে আসলেও তা স্থায়ী হয়নি। প্রভাবশালীদের শেল্টারে থাকায় স্থানীয় সন্ত্রাসীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। গত শুক্রবার রাতে আবারো শান্তিনগর এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিনগর এলাকার সফর মাঝির ছেলে আলাউদ্দিন হীরা, ফেন্সী কবিরের ছেলে সায়েল, মিন্টুর ছেলে ইমনসহ সন্ত্রাসী বাহিনী এলাকায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়। এসময় ওমরের মুরগীর দোকানে ভাংচুর ও ১৯৫০০ টাকা লুট, সাদ্দামের চায়ের দোকান ভাংচুর ও ৪২০০ টাকা লুটসহ নিরীহ চটপটি, ফুসকার দোকানী কাঞ্চনের দোকান, সুজনের চায়ের দোকান, আনিসের মুদি দোকান, আলিমুদ্দিনের মুদি দোকান, রফিকের চায়ের দোকান পথচারীর মটর সাইকেল ভাংচুর, বিল্লালের অটো ভাংচুর চালায়।

এই হামলায় আবু তাহের রানাসহ ৬জন আহত হয়েছে। তবে সন্ত্রাসীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করারও সাহস পায়নি স্থানীয়রা। কেননা এর আগেও হীরা বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোন ফলাফল পায়নি স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন, সন্ত্রাসী হীরাসহ তার বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের এক নেতার শেল্টারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..