আমরা কাউকে ছাড় দিচ্ছি না : এসপি হারুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমরা কাউকে ছাড় দিচ্ছি না : এসপি হারুন
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

আমরা কাউকে ছাড় দিচ্ছি না : এসপি হারুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
আমরা কাউকে ছাড় দিচ্ছি না : এসপি হারুন

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, এই বাংলাদেশ একটা অসম্প্রদায়িক দেশ। তারপরও সাম্প্রদায়িক বিষয়টি টেনে আনা হয়। ধর্মের নামে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়। তবে, নারায়ণগঞ্জে এটা চলবে না। এটা হতে পারবে না। তারপরও বলবো, এই চক্রটি যে কোনো সময় ছোবল দিতে পারে। তাই আপনাদের বলবো চোখ কান খোলা রাখতে। এরা চাইবে একটা ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা প্রমাণ করতে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শংকর সাহা।

এসপি বলেন, আমরা চাই, যার যার ব্যবসা সে সে করবে। তাকে কোনো চাঁদা দিতে হবে না। কারো হুমকি ধমকিতে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কার্যক্রম চালাতে দেওয়া যাবে না। অনেকেই আছেন আমি জানি, তারা সন্ত্রাসের আড়াল ব্যবসায়ী নাম ধারণ করেছেন। সন্ত্রাসের আড়ালে আমরা লক্ষ্য করেছি মানুষের ভোটে প্রতিনিধি হয়েছেন, তার অর্থ এই নয় আপনাকে এই এলাকার মানুষ আপনাকে জিম্মাদার বানিয়েছে। মানুষের ভালো করার জন্য যা যা করার দরকার আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করবো।

তিনি আরও বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। ওই ছাড়টুকু দিবো না। যদি আপনাদের কাছে মনে হয়, কেউ জোরে, ভয় দেখিয়ে চাঁদাবাজি, সংখ্যালঘু হিসেবে অত্যাচার করছে, জমি দখল সহ নানা রকম ভাবে হয়রানি করছে। সেটি হিন্দু করতে পারে, মুসলামানও করতে পারে। যদি এ ধরণের তথ্য আপনাদের জানা থাকে আমাদের জানাবেন। আমার অফিস কিন্তু সবার জন্যই খোলা থাকে। আমি নিজেও দুপুর পর্যন্ত অনেক মানুষের কথা শোনার চেষ্টা করি। এবং চেষ্টা করি সেসব সমাধান দিতে।

এসময় উপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদিরসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..