আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক : ডিসি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক : ডিসি

“৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলছে। আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে পরুক।” – বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি শেষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি এসেছিল। কিন্তু আজ সেই শীতলক্ষ্যা মরে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে, কারণ খালগুলো ভরে গেছে।

তিনি আরও বলেন, “আমরা ৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ময়লাগুলো কে ফেলছে, কেন ফেলছে? আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলা হচ্ছে। এর কারণ হলো মানুষের বিবেকবোধ কাজ করছে না। একজন ভাবে, আমি ফেললে কিছু হবে না। কিন্তু যখন ১০ লাখ মানুষ ময়লা ফেলে তখন তা ভয়াবহ বোঝায় পরিণত হয়।”

খাল ও নদী দখল-দূষণের কারণে নানা সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমাদের ৮০৫টি ব্রিজ-কালভার্ট ভেঙে ফেলতে হচ্ছে। এসব ব্রিজ লো-হাইট করে তৈরি করা হয়েছে। খাল পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট কালভার্ট করা হয়েছে। কেউ হয়তো ব্যক্তিগত প্রয়োজনে করেছে, কিন্তু একবারও চিন্তা করেনি-এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে।”

তিনি বলেন, “আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক। শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..