আমরা স্বপ্ন দেখি, দেশে আর কোন বৃদ্ধাশ্রম থাকবে না : পলাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমরা স্বপ্ন দেখি, দেশে আর কোন বৃদ্ধাশ্রম থাকবে না : পলাশ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

আমরা স্বপ্ন দেখি, দেশে আর কোন বৃদ্ধাশ্রম থাকবে না : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
আমরা স্বপ্ন দেখি, দেশে আর কোন বৃদ্ধাশ্রম থাকবে না : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে আমার সন্তানটা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে সমাজে নেতৃত্ব দেবে, ভাল চাকুরী করবে সংসারে সুখ বয়ে আনবে। তাই জীবনের ভোগবিলাস বাদ দিয়ে সন্তানের লেখাপড়ার জন্যে জীবনভর অনেক কষ্ট করে।

কিন্তু সন্তান বড় হওয়ার পরে ভাল চাকুরী করে আয়-উপার্জনের পর বাবা-মায়ের খোঁজ-খবর রাখে না। আমরা ঐ সন্তান চাই না যে সন্তান ভাল রেজাল্ট করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার পর যখন ভাল চাকুরী করে ভোগবিলাসে মেতে উঠে। পিতামাতার উপর বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে।মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত আলোকিত মা, কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা ঐ সন্তান চাই যে ঐ সন্তানের আশায় আছি যে সন্তান দেশের নেতৃত্ব দেবে। পিতামাতার যত্ন করবে। আমরা স্বপ্ন দেখি, দেশে আর কোন বৃদ্ধাশ্রম থাকবে না। আমরা এই সন্তান চাই না যার জন্যে পিতামাতাকে সমাজে বিচারের জন্যে আসতে হয়। যে সন্তান মাদক সেবনের জন্যে সংসারে অশান্তি করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ সরকার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, কুতুবপর ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিকলীগের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স জেলা সভাপতি শাহাদত হোসেন সেন্টু, শ্রমিকনেতা গোলাম সাত্তার কিবরিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রসঙ্গত : এবছর ৯ শত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ৯ শত আলোকিত মা এবং যে সকল শিক্ষার্থীরা আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন ৮টি আলোকিত পরিবারের ২৪ জন এবং মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাপত্র ও ক্রেস্ট তুলে দেন মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

উল্লেখ্য, গত বছর মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ৬ শত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ৬ শত আলোকিত মায়েদের সংবর্ধনা প্রদান করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..