আমাদের পরিবারের কেউই কোনো দুর্নীতিতে জড়িত ছিল না : জয়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমাদের পরিবারের কেউই কোনো দুর্নীতিতে জড়িত ছিল না : জয়
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আমাদের পরিবারের কেউই কোনো দুর্নীতিতে জড়িত ছিল না : জয়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
আমাদের পরিবারের কেউই কোনো দুর্নীতিতে জড়িত ছিল না : জয়

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। জয় বলেন, “আমাদের পরিবারের কেউই কোনো সরকারি প্রকল্প থেকে অর্থ আয় করেনি বা কোনো দুর্নীতিতে জড়িত ছিল না।”

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

আমাদের পরিবারের কেউই কোনো দুর্নীতিতে জড়িত ছিল না : জয়

তাঁর দাবি, তিনি গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাঁর ফুফু ও কাজিনরা একইভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন। এই কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা স্বাভাবিক। তবে তাঁর পরিবারের কারোও কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে তিনি জোর দিয়ে জানান।

তিনি আরো বলেন, “আমরা কখনোই ওই পরিমাণ অর্থ দেখিনি, যা আমাদের বিরুদ্ধে দাবি করা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”

জয় আরো বলেন, ১০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা সম্ভব নয়। আমাদের বিরুদ্ধে লেনদেন “যুক্ত” হওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। লেনদেন আমাদের কাছে এসেছে কি আসেনি, সেটা প্রমাণ করতে হবে। আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ জানাই যে তারা যেন এই তথাকথিত লেনদেন প্রকাশ করে দেখায় যে এগুলো আমাদের সঙ্গে যুক্ত।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..