আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে বৈষম্য বিরোধী আন্দোলনের আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এ নির্দেশ দেয়।

বৈষম্য বিরোধী আন্দ্রোলনে ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রিকশাচালক তুহিন নিহেতের ঘটনা ও শিমরাইলে হকার নাদিম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। তাকে কোর্টে আনা হয়নি। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, আইভী আন্দোলনে কখনো মাঠে নামেননি। তবুও তাকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত এগারেটায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। রাতভর চেষ্টার পর শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ এসপি অফিসে। আদালতে তোলা হলে আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। তাকে ঢাকা কাশিমপুর মহিলা কারাগাড়ে প্রেরণ করা হয়। সর্বশেষ সোমবার (১২ মে) আইভীর জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানী শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক শামসুর রহমান তা নামঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..