আলীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

আলীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
আলীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ

ফতুল্লা সংবাদদাতা : পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রী সুমনকে বেধড়ক মারধর করে নীলাফুলা জখম ও ৩টি দাঁত ভেঙ্গে ফেলে ইসমাইল গংরা। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আহত সুমনের ভাই মোঃ মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ এলাকার করম আলীর ছেলে ইসমাইল (৩২), বেল্লাল (৪০)সহ ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিগত ৩ মাস পূর্বে ইসমাইল বিল্ডিং ও রাস্তা ঢালাই দেওয়ার কাজ করায়। সুমনের উক্ত বিল পরিশোধ করেনি। সুমন ঐ বিলের টাকা ইসমাইলের নিকট চাইলে সে দেই দিচ্ছি বলে বিভিন্ন তারিখ ও সময় দিয়ে টালবাহানা করে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৭টার সময় ইসমাইলের নিকট সুমন তার পাওনা টাকা চাইতে গেলে ইসমাইল রাজমিস্ত্রী সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সুমন গালিগালাজ করতে নিষেধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে ইসমাইল ও তার ভাই বেল্লাল সহ অজ্ঞাতনামা ৩/৪ জন একত্রিত হয়ে সুমনকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। একপর্যায়ে ইসমাইল ও বেল্লাল রাজমিস্ত্রী সুমনকে হত্যা করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার হাতুরি দিয়ে মুখে আঘাত করে সুমনের মুখের সামনে ৩টি দাঁত ভেঙ্গে ফেলে এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে তার সাথে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও ২৮ হাজার টাকা মূল্যের ছিনিয়ে নেয়। সুমনের ডাক চিৎকারে আমি আমার ভাইয়ের স্ত্রী জোসনা বেগম এগিয়ে আসলে ইসমাইল গংরা আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ইসমাইল ও বেল্লাল যাওয়ার সময় বলে, আজ তুই বেঁচে গেলি কিন্তু পরবর্তীতে আর বাঁচতে পারবি না। আজ হোক কিংবা কাল হোক তোকে জানে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করে। তারা আরো বলে যে, তুই যদি কোনদিন আমাদের নিকট যদি তোর পাওনা টাকা চাইতে আসিস তাহা হইলে তোকে যে কোন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবো বলে হুমকি প্রদান করে। সুমনের গুরুত্বর অবস্থা দেখে আশেপাশের লোকজন সহ তাকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থা দেখে হাসপাতালে কর্মরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেল এ চিকিৎসার পর ঐ হাসপাতালের কর্মরত ডাক্তার আমার ভাইকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ইসমাইল গংরা যেকোন সময় আমার ভাই সুমনের আরো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিযোগের বাদী মামুন।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সালেকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..